Social Share

On Twitter

চিকিৎসায় অবহেলা-দেওয়ানী ও ফৌজদারি আইনে প্রতিকার

কন্যাসন্তান গর্ভে ধারণ করায় কোনো গৃহবধূকে হত্যা করা হয়েছে কিংবা অন্তঃসত্ত্বার আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে কন্যাসন্তান হওয়ার কথা জানতে পেরে পাষন্ড স্বামী ও তার পরিবারের সদস্যরা মেয়েটিকে নির্যাতন করে হত্যা করেছে কিংবা শশুর শাশুড়ীর আদেশে বারবার নষ্ট করে ফেলা হচ্ছে কন্যাসন্তানের ভ্রূণ- এমন সংবাদ আমাদের দেশে সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে।
সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং কিছু চিকিৎসকের অনৈতিক আচরণের কারণে দেশে অহরহ ঘটছে এমন পৈশাচিক ঘটনা। ধর্মীয় টানাপড়েন এবং লজ্জাবোধের কারণে অশিক্ষিত, অর্ধশিক্ষিত নারীরা এ অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না। অথচ যদি চিকিৎসকরা নৈতিকভাবে দৃঢ় থেকে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে কন্যাসন্তান হওয়ার বিষয়টি রোগীর অভিভাবকের কাছে প্রকাশ না করতেন তাহলে হাজার হাজার কন্যাশিশুর ভ্রূণ রক্ষা করা সম্ভব হতো। চীন, জাপানসহ উন্নত বিশ্বের বেশকিছু দেশে জন্মের আগে গর্ভস্থ শিশুটি মেয়ে না ছেলে এ তথ্য প্রকাশে সনোলজিস্টদের প্রতি বিশেষ বিধিনিষেধ থাকলেও বাংলাদেশে সে ধরনের কোনো নিয়ম মানা হচ্ছে না। বরং কত কম সময়ের মধ্যে শিশুটির লিঙ্গ পরিচয় প্রকাশ করা যায়, এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন আমাদের সনোলজিস্টরা। শুধু তাই নয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দেয়ার ঘটনাও ঘটেছে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সবাই পুত্রশিশুর আশায় কন্যাশিশুর ভ্রূণ নষ্ট করে ফেলছে। ভারতে আইন করে বিষয়টি নিষেধ করা হয়েছে। আমাদের দেশে এ ব্যাপারে কোনো আইন নেই। এমনকি কে কোথায় কীভাবে এসব কাজ করছে সে ব্যাপারেও কোনো মনিটরিং ও সার্ভে নেই। ‘যেহেতু আমাদের দেশে গর্ভপাত ধর্মীয়ভাবে নিষিদ্ধ, সেহেতু এখানে বিষয়টি সেভাবে প্রকাশিত হচ্ছে না। কিন্তু মেটারনিটি ক্লিনিকগুলোয় হরহামেশাই গর্ভপাতের ঘটনা ঘটছে এবং গর্ভপাতের ফলে অনেক মায়েরও মৃত্যু হচ্ছে।
বাংলাদেশের চিকিৎসাঃ বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহিতা খুব কম। ফলে গুরুতর অবহেলাজনিত অপরাধের পরও ডাক্তাররা খুব সহজেই পার পেয়ে যায়। কখন একজন ডাক্তার অবহেলাজনিত কারণে অভিযুক্ত হতে পারে তা জানতে হলে অবহেলা সম্পর্কে জানা দরকার। তিনটি কারণে অবহেলার দায়ে কাউকে অভিযুক্ত করা যায়।
১. কোনো ব্যক্তির যখন অন্য ব্যক্তির প্রতি যথাযথ মনোযোগ ও যত্ন নেয়ার দায়িত্ব থাকে।
২. যখন ওই ব্যক্তি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়। এবং
৩. তার দায়িত্ব পালন না করার কারণে ব্যক্তিটি চরম ক্ষতির শিকার হয় বা মারা যায়।
এ তিনটি কারণ উপস্থিত থাকলে একজন ডাক্তারকে অবহেলার দায়ে অভিযুক্ত করা যায়। 
মূলত চিকিৎসা ক্ষেত্রে অবহেলা-সংক্রান্ত অপরাধ বলতে ডাক্তারী অবহেলাকেই বোঝানো হয়। ডাক্তারি অবহেলা বলতে শুধু ডাক্তারদের অবহেলা নয়, এর সঙ্গে আনুষঙ্গিক ব্যবস্থা, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ টেকনিশিয়ান, ওষুধ সরবরাহ ও সরবরাহকারীদের অবহেলা প্রভৃতিও বোঝানো হয়। এর একমাত্র কারণ কোথাও জবাবদিহিতা নেই। কাউকে কোথাও বদলি করলে রাজনৈতিক তদবির তো আছেই। ঘুরেফিরে বহাল তবিয়তেই থাকেন তারা। এত আরাম, অর্থ, বিত্ত, প্রভাব ডাক্তারদের মোহাচ্ছন্ন করে রেখেছে।

চিকিৎসাসেবায় বিভিন্ন অপরাধের প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার কথা আইনে থাকলেও অধিকাংশ জনগনই তা জানে না। এজন্য সুষ্পষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা থাকলেও তা করা হচ্ছে না। ফলে চিকিৎসায় অবহেলা-সংক্রান্ত অপরাধ দিন দিন বেড়েই চলেছে।
প্রভাবশালী, সম্পদশালীরা নিতান্ত দায় না ঠেকলে সরকারি হাসপাতালে আসে না। চিকিৎসার ক্ষেত্রে এরকম অবহেলা ও বিভিন্ন অপরাধ সংঘটন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নিত্যনৈমিত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, চিকিৎসাসেবা রাষ্ট্রের নাগরিকের অন্যতম মৌলিক চাহিদা হলেও চিকিৎসাসেবা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চরম অরাজকতা অবস্থা বিরাজ করছে।

অনেক বিশেষজ্ঞ ডাক্তার সরকারী হাসপাতালে কর্তব্য পালন অবস্থায় প্রাইভেট ক্লিনিকে কর্মরত থকেন, যা একটি অপরাধ। আবার অনেকেই নিজেদের উপার্জিত ডিগ্রির পাশে অনেক ভূয়া বিদেশী ডিগ্রি জুড়ে দেন, যা অন্যায় ও প্রতারণার শামিল। ডাক্তারি রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্টে ভুল উপায় সংযোজন করা, মনগড়া রিপোর্ট ও জালিয়াতি করা একটি অপরাধ। এ ছাড়া রোগীর মূল দলিল দিতে অবাধ্যতা, বারবার রোগীকে হেনস্থা করা, হাসপাতালের প্রয়োজনীয় সিট না বরাদ্দ দিয়ে অন্যত্র ব্যবস্থা করা প্রভৃতিও অবহেলা-সংক্রান্ত অপরাধের শামিল। অপারেশনে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি দাবি করাও একটি অন্যায়মূলক কাজ। বালাদেশে চিকিৎসা-সংক্রান্ত মামলা তেমন একটা হয় না বললেই চলে।
মানুষ। বাংলাদেশের দণ্ডবিধি আইনে ষ্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি অবহেলা বা যথেচ্ছ ক্রিয়াকলাপের মাধ্যমে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটান, তবে সে ব্যক্তি দণ্ডবিধির ৩০৪(ক) ধারার অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। যখন কোনো রোগী চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসক ওই রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন, তখন চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু সংঘটিত হলে চিকিৎসক ৩০৪(ক) ধারার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এ অপরাধের ক্ষেত্রে হটকারিতা, অসতর্কতা, অবহেলা বা বেপরোয়া কাজ প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়। রশিদুল্লাহ বনাম রাষ্ট্র (২১) ডিএলআর (৭০৯) মামলায় বলা হয়েছে, বেপরোয়া বা হটকারি কাজ মানে হচ্ছে কোনো বিপজ্জনক কাজের ঝুঁকি নেওয়া এবং সতর্কতার সঙ্গে কাজটি সম্পাদন করা। ডাক্তারি অবহেলাও দণ্ডবিধির এ ধারায় অন্তর্ভূক্ত হবে।

এছাড়া ৩১৪ ধারায় গর্ভপাত-সংক্রান্ত অপরাধ এবং ৩২৩ থেকে ৩২৬ ধারায় অন্তভূর্ক্ত অবহেলা সংক্রান্ত বিভিন্ন অপরাধের শাস্তির আওতায় ডাক্তারি অবহেলা সংক্রান্ত অপরাধের প্রতিকার পাওয়া সম্ভব। এ ছাড়া দণ্ডবিধির ৩৩৬ ধারা অনুযায়ী, বেপরোয়া কাজ বা অবহেলার কারণে প্রাণনাশ বা নিরাপত্তা বিঘিœত হলে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ২৫০ টাকা জরিমানার কথা উল্লেখ আছে। দণ্ডবিধির ৩৩৭ ধারাতেও অবহেলাজনিত কারণে আঘাত দিলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত শাস্তির বিধান আছে। তবে ৩৩৮ ধারাটি ডাক্তারি অবহেলা-সংক্রান্ত অপরাধ প্রতিকারের ক্ষেত্রে বেশ সামঞ্জস্যপূর্ণ। এ ধারায় উল্লেখ আছে, যে কোনো ধরণের বেপরোয়া কাজ বা অবহেলার কারণে আঘাত দিলে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অথবা দুটি একসঙ্গে দেওয়া যাবে।

এছাড়া বাংলাদেশে দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেজিষ্ট্রেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ নামে একটি আইন আছে। যাতে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে এবং প্রাইভেট ক্লিনিক স্থাপন ও পরিচালনায় সুষ্পষ্ট নিয়ম প্রণয়ন করা হয়েছে। এ আইন অনুযায়ী কোনো সরকারী চাকুরিতে নিযুক্ত আছেন, এমন কোনো রেজিষ্টার্ড চিকিৎসক অফিস চলাকালীন কোনো হাসপাতাল, ক্লিনিক বা নার্সিং হোমে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না এবং করলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এর অন্যতম কারণ হচ্ছে সুষ্পষ্ট আইনের অভাব। এরপরও অপ্রতুল আইনি ব্যবস্থায় যা আছে, তাতে ডাক্তারি অবহেলা একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা যায়। টর্ট আইনে অবহেলা বলতে বোঝানো হয়েছে, কারও প্রতি যত নেওয়ার আইনগত দায়িত্ব পালনে অপরের ব্যর্থতা।

টর্ট আইনে বা দেওয়ানি মামলায় ডাক্তারি অবহেলার বিরুদ্ধে হয়রানি, মানহানি, মিথ্যা প্রলোভন সহ ক্ষতিপূরণের মামলা করা যাবে। কিন্তু আমাদের দেশে দেওয়ানি মামলার ক্ষেত্রে বেশ জটিলতা দেখা যায় এবং এর পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয়, যা দরিদ্র লোকের পক্ষে জোগাড় করা দুরূহ। এছাড়া সাক্ষ্য গ্রহণেও দেখা দেয় জটিলতা। এ ধরণের মামলায় মূলত ডাক্তার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষী করতে হয়। ফলে ঘটনার ব্যাপারে সত্যতা উদঘাটন অসম্ভব হয়ে যায় এবং প্রতিকার সম্ভব হয় না। রোগীর সঙ্গে প্রথম সাক্ষাতেই চিকিৎসক অনেক টেস্ট করাতে পরামর্শ প্রদান করেন। যদি ১০ প্রকার টেস্ট করানো হয়ে থাকে, তাহলে বেশির ভাগ টেস্টের ফলাফল থাকে নরমাল (স্বাভাবিক)। অর্থাৎ টেস্টে রোগীর কোনো অস্বাভাবিকতা নেই। এতে সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা হয় যে, চিকিৎসকরা প্রয়োজনের অতিরিক্ত টেস্ট করাতে পরামর্শ দিয়ে থাকেন। স্বভাবতই প্রশ্ন আসে কেন তারা রোগীদের অতিরিক্ত টেস্ট করাতে পরামর্শ প্রদান করেন? জবাব খুব সহজ, যখন কোনো রোগী চিকিৎসকের পরামর্শপত্র নিয়ে টেস্ট করানোর উদ্দেশে কোনো ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হন তখন রোগীর কাছ থেকে টেস্টের ন্যায্য চার্জের দ্বিগুণ আদায় করা হয় এবং পরামর্শ প্রদানকারী চিকিৎসকের নাম-ঠিকানা নোট করে রাখা হয়। পরে রোগীর কাছ থেকে আদায়কৃত চার্জের ৪০-৫০ শতাংশ গোপনে চিকিৎসককে দিয়ে আসা হয়। চিকিৎসকও নির্দ্বিধায় সে অর্থ গ্রহণ করেন। এটা কি রোগীদের সঙ্গে চিকিৎসকদের প্রতারণা বা দুর্নীতি নয়? 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে পাঠকের নিকট উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য। এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং ল পার্কের প্রতিটি লেখাতেই (অন্য কোথাও থেকে সংগ্রহের ক্ষেত্রে) সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।
আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

কারাগারে গয়েশ্বর, জামিন নামুঞ্জুর

কারাগারে গয়েশ্বর, জামিন নামুঞ্জুর

নাশকতার মামলায় রমনা থানায় দায়ের করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন। এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, গয়েশ্বরকে আজ রমনা থানার মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তদ কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালত পাড়ায় ঘাটেঘাটে 'বকশিস'- হয়রানির শিকার আইনজীবী ও বিচারপ্রার্থীরা

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে অভিযোগ করে বলেন, ‘আদালতের আঠারো ঘাটে পয়সা গুনতে হয় বিচারপ্রার্থীদের। উকিল, মুহুরি, পিয়ন, পেশকার ও পুলিশ সবাইকে টাকা দিতে হয়। একজন বিচারপ্রার্থী আসে সেবা নিতে, কিন্তু টাকা গুনতে গুনতে তাকে হয়রানির মধ্যে পড়তে হয়।’
বিচারপ্রার্থীদের আদালতে ঘাটে ঘাটে নিয়মবহির্ভূত যে অর্থ গুনতে হয় কর্মচারীরা তাকে বলেন ‘বকশিশ’ বা ‘খরচাপাতি’। আদালতে এই বকশিশ আদান-প্রদান নতুন নয়। তবে আগে এই বকশিশের নির্ধারিত হার ছিল না। সাম্প্রতিক বছরগুলোতে নির্ধারিত হারে বকশিশ দেওয়াটা বিচারপ্রার্থীদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছে। মামলার নথি দেখা, হাজিরা দেওয়া, ওকালতনামায় সই করা, জামিননামা দেওয়া, জামিনের শুনানি করা, মামলার নকল তোলাসহ মামলাসংক্রান্ত যেকোনো সেবায় এ বকশিশ বা খরচাপাতি ছাড়া এখন চলেই না। এসব বকশিশ বা খরচাপাতি বিচারপ্রার্থীদের কাছ থেকে নেওয়া হয় আইনজীবী অথবা আইনজীবী সহকারীদের মাধ্যমে। ফলে অনেক ক্ষেত্রে বিচারপ্রার্থীদের হয়রানি বা ভোগান্তিতে পড়তে হয়। আদালতে এসব বকশিশ বা খরচাপাতির ব্যবস্থা চরম দুর্নীতির বহিঃপ্রকাশ বলে মনে করেন আইনজীবীরা। কিন্তু এই দুর্নীতি ঠেকানোর কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে নেই কোনো নজরদারিও। আদালতসংশ্লিষ্ট সবার সামনেই ঘটছে এসব। কিন্তু সবাই নীরব। এ নীরবতার সুযোগ নিয়ে উত্সাহিত হয় আদালতের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী।

কয়েকজন প্রবীণ আইনজীবী জানান, আগেও এসব ছিল; কিন্তু বকশিশ কত দিতে হবে তা ধরাবাঁধা ছিল না। এখন প্রতিটি ধাপে একটি নির্ধারিত সীমা বেঁধে দিয়েছেন কর্মচারী ও আদালত-পুলিশ। ওই সীমার নিচে বকশিশ দেওয়া যায় না। নির্ধারিত হারে না দিলে কী হয় জানতে চাইলে ঢাকার প্রবীণ আইনজীবী শাহজাহান খান বলেন, পরবর্তী সময়ে ওই আইনজীবী অন্য কোনো মামলা নিয়ে গেলে তাঁকে সংশ্লিষ্ট কর্মচারী বা পুলিশ সহযোগিতা করে না। আদালত-পুলিশ ও কর্মচারীদের হাতে অনেকটা জিম্মি আইনজীবীরা। তিনি আরো বলেন, ‘এসব খরচাপাতি বা বকশিশ বিচারপ্রার্থীর কাছ থেকেই নেওয়া হয়। সব চাপ তাদের ওপর। আর্থিক সমস্যা থাকলে মামলার টাকা ভূতে জোগায়—এমন কথার প্রচলন আছে। টাকা কোনোমতে জোগাড় করে মামলায় খরচ করে ঠিকই, কিন্তু অনেক বিচারপ্রার্থী এতে নিঃস্ব হয়ে যায়। এ জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত। এটা বন্ধ হওয়া উচিত। না হলে ভবিষ্যতে চাল-আটার দামের মতো এই খরচাপাতি ও বকশিশও বেড়ে যাবে।’

আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থী বা তাদের তদবিরকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার শুরু থেকে শেষ পর্যন্ত চলে অবৈধ বকশিশ বাণিজ্য, যার সবটাই বহন করতে হয় বিচারপ্রার্থীকে। দুর্নীতি দমন কমিশনের সাবেক পিপি অ্যাডভোকেট কবির হোসেন বলেন, ‘আদালতে ঘাটে ঘাটে পয়সা দিতে হয়। পুলিশ, পেশকার, পিয়ন, আরদালি, উমেদার—এরা অবৈধভাবে এসব পয়সা বিচারপ্রার্থীদের কাছ থেকে নিয়ে থাকে। এটা চরম দুর্নীতি। আর এই দুর্নীতির অর্থ শুধু যে কর্মচারীরা নেয় তা নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ভাগ দিতে হয়। আবার এসব স্থানে বদলি হয়ে আসেও মোটা অঙ্কের টাকা দিয়ে। অনেক ক্ষেত্রে আদালতের কর্মচারীরাও ঘুষ দিয়ে চাকরি নেয়। পুরো ব্যবস্থা পাল্টে ফেলতে না পারলে এগুলো বন্ধ হবে না।’

মামলা থানায় দায়ের হওয়ার পরই এজাহার পাঠিয়ে দেওয়া হয় আদালতে। আসামি গ্রেপ্তার হলেও পুলিশ প্রতিবেদনসহ আসামিকে আদালতে হাজির করা হয়। শুরু হয় আসামির আইনি লড়াই। ফৌজদারি কার্যবিধির ৫৭ ধারায় বলা হয়েছে, কোনো আসামিকে গ্রেপ্তার করতে হলে গ্রেপ্তারের কারণ তাকে জানাতে হবে। আসামি যদি তার বিরুদ্ধে থাকা লিখিত অভিযোগ পড়তে চায় তবে তাকে তা পড়তে দিতে হবে। কিন্তু এ দেশে পুলিশ বেশির ভাগ ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তারের কারণ জানায় না। সে ক্ষেত্রে আদালতে পাঠানোর পরই আইনজীবীকে মামলার এজাহার ও গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন খুঁজতে হয়। থানায় করা মামলার এজাহার আদালত থেকে ফটোকপি দেওয়ার একটি প্রথা চালু হয়েছে। যদিও আইনে ফটোকপি দেওয়া বা অনুলিপি তাত্ক্ষণিকভাবে দেওয়ার বিধান নেই। তবু আসামিপক্ষ তা সংগ্রহ করে। আইনজীবীরা জানান, এই এজাহার আদালতের পুলিশ প্রসিকিউশন বিভাগের জিআর (সাধারণ নিবন্ধন) শাখায় থাকে। সংশ্লিষ্ট আদালতের জিআর শাখায় পুলিশকে কমপক্ষে ২০০ টাকা দিয়ে মামলার এসব কাগজপত্র তুলতে হয়। মামলার গুরুত্ব অনুযায়ী অনেক ক্ষেত্রে ৫০০ বা হাজার টাকাও দিতে হয় পুলিশকে।

ওকালতনামায় সই করতেও টাকা : আইন অনুযায়ী আইনি লড়াই শুরু করতে সংশ্লিষ্ট আইনজীবী সমিতির কোনো আইনজীবীকে আসামির ক্ষমতাপত্র দিতে হয়। এই ক্ষমতাপত্রই হচ্ছে ওকালতনামা। আইনজীবী সমিতির ছাপানো নির্ধারিত ওকালতনামায় আসামির সই নিতে হয়। আসামি আদালতের হাজতখানা বা কারাগারে থাকলে সেখান থেকে ওকালতনামায় আসামির সই আনতে হয়। এর জন্য আসামিপক্ষ থেকে ৫০-৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ওকালতনামায় সই নিতে একটি সেল রয়েছে। ওই সেলে সিএমএম আদালতের কর্মচারীরা কাজ করেন। জানা গেছে, সেখানে ওকালতনামা পূরণ করে জমা দেওয়া হয়। আইনজীবীরা জানান, আদালতের হাজতখানা থেকে ওকালতনামায় সই নিতে ৪০ থেকে ১০০ টাকা, আর কারাগার থেকে ওকালতনামায় সই নিতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে এ ধরনের কোনো সেল নেই। গত ১৮ মার্চ ওই আদালতের হাজতখানায় গিয়ে দেখা যায়, আইনজীবীরা হাজতখানার পুলিশের মাধ্যমে আসামির সই নিচ্ছেন। এ জন্য আসামি প্রতি কেউ ১০০, কেউ ২০০ টাকা করে দিচ্ছেন। প্রকাশ্যে এসব টাকা নেওয়া হয়। সারা দেশের আদালতের হাজতখানায়ই এমন দৃশ্য দেখা যায়।

জামিন আবেদন : সারা দেশের আদালতগুলোতে প্রতিদিন কারাবন্দি আসামিদের জামিন আবেদন করা হয়। জামিন আবেদনটি শুনানির জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের ভাষায় একে বলে ‘পুটআপ’ নেওয়া, অর্থৎ জামিন শুনানির জন্য নথি উপস্থাপন করার নির্দেশ। এই পুটআপ নিতে সংশ্লিষ্ট আদালতের কর্মচারী, পিয়ন, উমেদারদের ৫০ থেকে ১০০ টাকা বখশিশ দিতে হয়।

জামিন হলে তো কথাই নেই : কোনো আসামির জামিন হলে কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসামির রিলিজ অর্ডার বা মুক্তিনামা কারাগারে পাঠানো হয়। এর মধ্যে পুলিশের জিআর শাখায় জামিননামা দাখিল করলে সংশ্লিষ্ট জিআরও জামিননামা যাচাই করেন। এটিকে বলে ‘সিএফ’। এই সিএফ করা হয় একটি স্বাক্ষরের মাধ্যমে। এ জন্য জিআরওকে ২০০ থেকে হাজার হাজার টাকাও দিতে হয়। ঢাকার সিএমএম আদালতে প্রতিদিনই এমন ঘটনা দেখা যায়। মামলার গুরুত্ব অনুযায়ী জিআরওকে টাকা দিতে হয়। প্রতিটি থানার মামলা তদারকির জন্য এরকম জিআরও থাকেন। জামিনে আপত্তি না করলে এক রকম, আপত্তি করলে এক রকম টাকা লাগে। এর আগে জামিননামা পিআর বা সম্পত্তি নিবন্ধন করতে হয়। পুলিশের সাব-ইন্সপেক্টর মর্যাদার একজন কর্মকর্তা পিআরও হিসেবে নিয়োজিত থাকেন। যিনি আসামির জামিনদার তিনি উপযুক্ত কি না তা যাচাই করেন পিআরও। এ জন্য ৪০-৫০ টাকা দিতে হয় পিআরওকে। পরে জামিননামা দাখিল করা হয়েছে তা লেখা এবং রিলিজ অর্ডার কারাগারে পাঠানোর জন্য ডেচপাস শাখায় পাঠাতে হয়। এ ক্ষেত্রেও ১০০ থেকে ২০০ বা তার বেশি টাকা জিআর শাখার মুন্সীকে (সংশ্লিষ্ট পুলিশ সদস্য) দিতে হয়।

বিশেষ ব্যবস্থায় রিলিজ অর্ডার পাঠানো : দিনে দু-তিনবার ডাকযোগে আসামির রিলিজ অর্ডার কারাগারে পাঠানো হয়। তবে জরুরি ভিত্তিতে আসামিকে কারাগার থেকে মুক্ত করতে হাজারের বেশি টাকা গুনতে হয় আসামির স্বজনদের।

হাজিরায় টাকা : আসামির জামিন হওয়ার পর প্রতি মাসে দু-একবার বা আদালতের নির্ধারিত তারিখে আসামিকে হাজির হতে হয়। জিআর শাখার মাধ্যমে তদন্তাধীন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। আর বিচারাধীন মামলায় বিচারিক আদালতে হাজিরা দিতে হয়। আইনজীবীরা জানান, প্রতি আসামিকে হাজিরা দিতে জিআর শাখায় সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকে ৫০ থেকে ১০০ টাকা বা তারও বেশি করে দিতে হয়। আবার বিচারাধীন মামলায়ও একই হারে টাকা দিতে হয় পেশকার ও পিয়নদের। আসামি খালাস পেলে, অব্যাহতি পেলে তো টাকা গুনতেই হয়।

জরিমানার অতিরিক্ত জরিমানা : মহানগর পুলিশ অধ্যাদেশ বা ছোটখাটো মামলার ক্ষেত্রে আসামিরা দোষ স্বীকার করলে জরিমানার বিধান রয়েছে। আদালত জরিমানা করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার ও পিয়নরা জরিমানার ওপর আরো কিছু ‘জরিমানা’ ধার্য করেন। গত ১৮ মার্চ ঢাকার সিএমএম আদালতের ৬ নম্বর আদালতে গিয়ে দেখা যায় আদালত যে আসামির যে পরিমাণ জরিমানা করেছেন তার চেয়ে ৫০-১০০ টাকা করে বেশি নিচ্ছেন পেশকার ও পিয়ন। আবার জরিমানার স্লিপ নিয়ে ওই আদালতের হাজতখানায় গেলে সেখানকার পুলিশ ১০০ টাকা নিয়ে আসামি ছাড়ছে।

ঢাকার সিজেএম আদালতে এসব মামলার ক্ষেত্রে আদালতের পেশকার, পিয়ন আরো বেশি টাকা নেন বলে আইনজীবীরা জানান। আর ওই আদালতের হাজতখানার দায়িত্বরত পুলিশদের ২০০ থেকে হাজার টাকাও দিতে হয়।

সুত্রঃ লেখাটি এখান থেকে নেওয়া হয়েছে- দৈনিক কালের কন্ঠ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে পাঠকের নিকট উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য। এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং ল পার্কের প্রতিটি লেখাতেই (অন্য কোথাও থেকে সংগ্রহের ক্ষেত্রে) সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।
আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

আদেশ লিখেন পিয়ন পেশকার কনস্টেবল, সই দেন বিচারক

ঢাকা জেলা জজ, মহানগর দায়রা জজ, সিএমএম ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় সব মামলার ক্ষেত্রে আদেশ লিখেন সংশ্লিষ্ট আদালতের পিয়ন, পেশকার, উমেদার, জিআর সেকশনের কনস্টেবল এবং জিআরও। পরে সেসব লিখিত আদেশের নীচে বিচারক কেবল স্বাক্ষর করেন।

অনুসন্ধানে দেখা গেছে কোনো কোনো মামলার ক্ষেত্রে শুনানির পূর্বে বিচারকের জন্য শুধু আদেশই লিখে রাখেন না পরবর্তী তারিখও ধার্য করে দেন ওইসব পিয়ন, পেশকার, উমেদার এবং জিআরও সেকশনের কনস্টেবলরা। সংশ্লিষ্ট মামলার অভিযোগে বা আরজিতে কোথায় কী আইনগত ফাঁক আছে, আইনজীবী শুনানিতে কী বলবেন এবং বিচারক ওই বিষয়ে কী আদেশ দিবেন তা কীভাবে ওইসব পিয়ন, পেশকার ও কস্টেবলরা আগে থেকেই জানেন তা রীতিমতো বিস্ময়ের ব্যাপার।

বিস্ময়ের মাঝেই লুকিয়ে আছে দুর্নীতির বীজ। বিভিন্ন আাদালত ও জিআর সেকশনে ঘুরে এই একই চিত্র লক্ষ্য করা গেছে। আর এজন্যই আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থীরা এসব অঘোষিত ক্ষমতাধর ব্যক্তিদের তোয়াজ করে চলেন। নানাভাবে তাদেরকে রাজী-খুশি করার চেষ্টা করেন সবাই। কারণ তাদের কলমের খোঁচাতেই হতে পারে বড় কোনো লাভ বা ক্ষতি। এসব পিয়ন, পেশকার এবং কনস্টেবল একই সাথে বরের মাসী এবং কনের পিসী। সবার কাছ থেকেই তারা উৎকোচ নেন। যে যতো বেশি দেন তারাই তাদের স্বজন। এছাড়াও টাকায় চলে মামলার ফাঁক ফোকর জেনে নেয়া, সুবিধা মতো তারিখ ধার্য করাসহ আরও নানারকম সুবিধা। এসব পিয়ন, পেশকার এবং জিআর সেকশনের কনস্টেবল এবং জিআরওদের জবাবদিহিতার কিছুটা সুযোগ থাকলেও উমেদারদের কোনো প্রশাসনিক জবাবদিহিতা নেই। কারণ তারা কোনো সরকারি কর্মচারী নয়। তাদের কাজের কোনো বৈধতা নেই। তাদের নিয়োগ দেন সংশ্লিষ্ট আদালতের পেশকার, প্রশাসনিক কর্মকর্তা, জিআরও এবং ম্যাজিস্ট্রেট। এরা তাদের পকেটের লোক বলে পরিচিত থাকেন। এদের নির্দিষ্ট কোনো বেতনও নেই। দুর্নীতিই এদের আয়ের উৎস। যার কাছ থেকে যেভাবে খুশি তারা আয় করতে পারেন। এখানে বেতন না পেয়েই তারা খুশি থাকেন। শুধু একটা চেয়ার থাকলেই হলো। শুধু নিয়োগকর্তাদের খুশি করলেই চলে তাদের। আর তাদের নিয়োগকর্তাদের খুশি করার জন্য তারা যে কাউকেই অখুশি করতে দ্বিধা করেন না। এসব পিয়ন, পেশকার, উমেদার, কনস্টেবল এবং জিআরওদের আদেশ লিখে দেয়ার কোনো সুযোগ আছে কী-না এবং এটি আইনসিদ্ধ কী-না এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আজাদ রহমান বলেন, ‘আইনে সুস্পষ্টভাবে বলা আছে, সংশ্লিষ্ট আদালতের বিচারক ব্যতীত অন্য কেউ আদেশ লিখতে পারবেন না।’ এসব অনৈতিক কাজ কীভাবে বন্ধ হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই আইনজীবী বলেন, ‘সরকারি কর্মচারী ব্যতীত অন্য কাউকে আদালতের কোনো ধরনের কাজে নিয়োগ দেয়া যাবে না। এটা বন্ধ করতে পারলেই অনৈতিক কাজ অনেকটাই দূর হবে। এছাড়া বিচারকের আদেশ অন্য কাউকে দিয়ে লেখানোর প্রবণতা বন্ধ করতে হবে। মামলার পরবর্তী তারিখ দেয়ার কাজটিও বিচারকের হাত দিয়েই হতে হবে।’ ‘আইনজীবীর দাখিল করা ওকালতনামা, হাজিরা, পিটিশনে আইনজীবীর সিল সুস্পষ্ট কিনা তা দেখে জমা নিতে হবে। নথি থেকে কোনো কিছু হারানো গেলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করতে হবে। যতদিন এদের দৌরাত্ম্য এবং এসব বেআইনি কাজ বন্ধ করা না যাবে ততদিন বিচার বিভাগের কাগুজে পৃথকীকরণের সুফল বিচারপ্রার্থী তথা জাতি কখনওই পাবে না।’ তাই এদিকে দৃষ্টি দেয়া এখন সময়ের দাবি বলে অ্যাডভোকেট আজাদ রহমান দৃঢ়ভাবে বলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে পাঠকের নিকট উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য। এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং ল পার্কের প্রতিটি লেখাতেই (অন্য কোথাও থেকে সংগ্রহের ক্ষেত্রে) সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।
আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

জিডি কি

জিডি কি

জিডি হল সাধারণ ডায়েরি। মূল্যবান যে কোন জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোন প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয়না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়। 


জিডি কি

জিডি কি

জিডি হল সাধারণ ডায়েরি। মূল্যবান যে কোন জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোন প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয়না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়। 


মোটরবাইক ক্রয় বিক্রয়ের সঠিক পদ্ধতি জেনে নিন

আমরা অনেকেই মোটরসাইকেল ব্যাবহার এর উদ্দেশে ক্রয় বা বিক্রয় করে থাকি। কিন্তু অনেকেই মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি ও কি কি কাগজপত্র লাগে তা সন্মন্ধে জানি না।
আসুন দেখি একটি মোটর সাইকেল ক্রয় অথবা বিক্রয় এর সময় কি করা উচিত।
১) বিক্রেতা থেকে মোটর সাইকেল দেখার পর মোটর সাইকেল এর কাগজ, যেমনঃ রেজিস্ট্রেশান পেপার, ফিটনেস পেপার, ব্লু বুক এর ফটোকপি নিয়ে বি আর টি এ তে নিজে গিয়ে চেক করুন
২) কাগজ ওকে থাকলে একজন মেকানিক কে দিয়ে ইঞ্জিন নং এবং চেসিস নং ঠিক আছে নাকি চেক করান।
৩) সব ঠিক থাকলে বিক্রেতা কে অনুরধ করুন নিচের কাগজপত্র গুলো লেনদেন করার সময় নিয়ে আসতে।
ক্রেতা হলেঃ
* বিক্রেতার জাতীয় পরিচয়পত্র (আসল টি), যা আপনি নিজে দেখে ফটোকপি করে নিবেন। ফটোকপি নিয়ে আসতে বলবেন না।
* বিক্রেতার অন্য কোনও আইডি কার্ড থাকলে তার ফটোকপি। যেমনঃ জব আইডি কার্ড, ভার্সিটি আইডি কার্ড।
* বিক্রেতার ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি। যার পিছনে বিক্রেতার সই আপনার সামনে নিয়ে নিবেন।
* মোটর সাইকেল ক্রয় এর রশিদ। অর্থাৎ যে দোকান থেকে মোটর সাইকেল বিক্রেতা ক্রয় করেছিলেন সেই রশিদ টি।
বিক্রেতা হলেঃ
* ক্রেতার জাতীয় পরিচয়পত্র (আসল টি), যা আপনি নিজে দেখে ফটোকপি করে নিবেন। ফটোকপি নিয়ে আসতে বলবেন না।
* ক্রেতার ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি। যার পিছনে বিক্রেতার সই আপনার সামনে নিয়ে নিবেন।
ক্রেতা কি করবেনঃ
* ৩০০ টাকার স্ট্যাম্প এ (১৫০ টাকার স্ট্যাম্প করবেন না) নিচের লিঙ্ক থেকে চুক্তিনামা ডাউনলোড করে ৩ পাতাতে প্রিন্ট দিবেন।

চুক্তিনামা ডাউনলোড করুন এখান থেকে 

* বিক্রেতার স্বাক্ষর নিবেন প্রতি পাতা তে দুই বার করে। একদম শেষ পাতা তে বিক্রেতার স্বাক্ষর এর সাথে বিক্রেতার বাম হাতের বৃদ্ধা আঙ্গুলির ছাপ নিবেন।
বিক্রেতা বলবে এটা লাগবে না তারপর ও নিবেন। মনে রাখবেন স্বাক্ষর জাল হতে পারে কিন্তু আঙ্গুলের ছাপ নকল হতে পারে না। কিনার সময় মনে করে পকেটে করে আঙ্গুলের ছাপ নেয়ার স্ট্যাম্প কালি প্যাড সাথে নিয়ে যাবেন।
স্বাক্ষর এর নিচে মোবাইল নং ও নিবেন। স্ট্যাম্প টির খালি ঘর গুলো বিশেষ করে বিক্রেতার বিস্তারিত বিক্রেতার নিজের হাতে পুরন করে নিন।
স্ট্যাম্প এ যথাযথ ভাবে সব লেখা আছে। তারপর ও এই লেখা গুলো বিশেষ ভাবে নজর রাখবেন-
“”প্রকাশ থাকে যে, উক্ত গাড়ী্টি আমার / আমাদের নামে থাকা কালে কোন মামলা মোকাদ্দামা কিংবা ব্যাংকে কোন মর্টগেজ ছিল না । আরো উল্লেখ থাকে যে, মালিকানা পরিবর্তনে কোন সমস্যা হইলে দ্বিতীয় পক্ষ টাকা দেয়া সাপেক্ষে তাহা আমি প্রথম পক্ষ নিজ দায়িত্বে করিয়া দিতে বাধ্য থাকিব কিন্তু ২য় পক্ষকে অবশ্যই আগামী ৩০ দিনের মধ্যে নাম ট্রান্সফার করতে হবে, অন্যথায় আমি ১ম পক্ষ দায়ভার বহন করিবে না এবং অদ্য……………………………………ইং তারিখ হইতে আমি দ্বিতীয় পক্ষ উল্লেখিত গাড়ীটির সমস্ত দায়িত্বে দায়বহন করবো ।
যদি নাম ট্রান্সফারে কোন বিগ্ন ঘটে, তাহা হইলে ১ম পক্ষ উপস্তিত থেকে উহা করিয়া দিতে বাধ্য থাকিবে ।””
*********************************************
**সব স্বাক্ষর করা শেষ হলে বিক্রেতার স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশান পেপার, ফিটনেস পেপার সব জায়গার বিক্রেতার স্বাক্ষর এর সাথে মিলিয়ে দেখুন। সব যদি মিল থাকে তাহলে তারপর এ লেনদেন করুন।
লেনদেন এ দুইজন থাকলে ভালো হয়। ধরুন আপনার এক বিশ্বস্ত বন্ধু বা ভাইকে টাকা দিয়ে কিছুটা দূরে দাড়িয়ে রাখলেন। আপনি সব কাগজ ওকে করার পর তাকে ফোন দিয়ে আসতে বললেন…
চুক্তিনামা নিয়ে উকিল এর কাছে এফিডেভিট ( নোটারি) করিয়ে নিবেন অবশ্যই।
**সব কাগজ এর ফটোকপি করে এক সেট আপনার বাসায় রেখে দিবেন।
অনেক কিছু বলে ফেল্লাম…অনেকেই বলবে এত কিছু করার দরকার নেই কিন্তু মনে রাখবেন এই সব এ সাবধানতা অবলম্বন এর পথ মাত্র।। কোনও লজ্জা করবেন না।






মোটরযানের মালিকানা বদলী


মোটরযানের মালিকানা বদলী সংক্রান্ত তথ্যাবলী:
ক্রেতার করণীয়:
ক) নির্ধারিত ফরম ‘টিও’ তে ক্রেতার স্বাক্ষর এবং ‘টিটিও’ এর নির্ধারিত স্থানে ক্রেতার নমুনা স্বাক্ষর প্রদান;
খ) নির্ধারিত ফি জমা রশিদের বিআরটিএ’র মূলকপি দাখিল;
গ) ক্রেতার টিন (TIN) সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং বর্তমান ঠিকানার স্বপক্ষে টেলিফোন বিল/বিদ্যুৎ বিল ইত্যাদি যে কোনটির সত্যায়িত ফটোকপি দাখিল;
ঘ) মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক) এর উভয় কপি প্রদান/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং হালনাগাদ ট্যাক্স-টোকেন, ফিটনেস, রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি প্রদান;
ঙ) ছবিসহ ক্রয় সংক্রান্ত ২০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল। ক্রেতা যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে হলফনামার পরিবর্তে অফিসিয়াল প্যাডে চিঠি প্রদান;
চ) নির্ধারিত নমুনা স্বাক্ষর ফরমে ক্রেতার নমুনা স্বাক্ষর এবং তিনকপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য ইংরেজি BLOCK LETTER এ পূরণ করে দাখিল;
ছ) মোটরযানটি সরেজমিনে পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে উপস্থিতিকরণ;
জ) বিক্রেতার স্বাক্ষর গরমিল হলে তাঁকে বিআরটিএ অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ।



বিক্রেতার করণীয়:
ক) ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রশিদে বিক্রেতার স্বাক্ষর প্রদান (স্বাক্ষীর স্বাক্ষর ও রাজস্ব স্ট্যাম্পসহ);
খ) ছবিসহ বিক্রয় সংক্রান্ত ২০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল;
গ) বিক্রেতা যদি কোম্পানী হয় কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজুলেশন ও অথরাইজেশনপত্র প্রদান;\
ঘ) মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র, লোন এ্যাডজাষ্টমেন্ট স্টেটমেন্ড, ব্যাংক কর্তৃক সহকারী পরিচালক(ইঞ্জিঃ) বিআরটিএ বরাবর অনুরোধ পত্র এবং ২০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রদান;
ঙ) বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল;
চ) বিক্রেতার স্বাক্ষর গরমিল হলে সরেজমিনে অফিসে উপস্থিতি।
ওয়ারিশ সূত্রে মালিকানা বদলীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র:
১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম [এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম এ ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে পাওয়া যাবে];
২। কোর্ট/স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ;
৩। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ;
৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালীত নহে এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে)
৫। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে);
৬। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশগণের হলফনামা [একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর একটি হলফনামা];
৭। নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পর্ণ ঠিকানা ও 3 কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ফটোসহ ফরমের অন্যান্য তথ্য পূরণ;


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে পাঠকের নিকট উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য। এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং ল পার্কের প্রতিটি লেখাতেই (অন্য কোথাও থেকে সংগ্রহের ক্ষেত্রে) সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।
 আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷